তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর) প্রতিনিধি
দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নে শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানটি মালিঝি নদী, গোল্লা বিল, নিজলা বিল এবং বড়বিলা বিল এলাকায় পরিচালিত হয়। এ সময় ৪২টি চায়না দুয়ারি জাল এবং প্রায় ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করে তা ধ্বংস করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২.৫ লক্ষ টাকা।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা মৎস্য অফিসার, নালিতাবাড়ী। এই উদ্যোগের মাধ্যমে দেশীয় মাছের প্রজনন মৌসুমে তাদের নিরাপদ বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি অবৈধভাবে মাছ শিকারের প্রবণতা রোধে প্রশাসনের কঠোর অবস্থানের প্রতিফলন ঘটেছে।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ বিষয়ক টিওটি প্রশিক্ষণ অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.