নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে আসাদুজ্জামান তুহিনকে। নিহত আসাদুজ্জামান তুহিন গাজীপুরে আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যার পরে নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সাংবাদিকরা জানান,নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ নামে একটি সংবাদপত্রের গাজীপুর ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান স্থানীয় গণমাধ্যমকে জানান,এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনবে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, মসজিদ মার্কেটের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন এক নারী। ঘটনাটির ভিডিও ধারণ করেন তুহিন। এতেই ক্ষিপ্ত হয়ে তার পিছু নেয় ছিনতাইকারীরা। পাশের একটি মার্কেটের সামনে সুযোগ পেয়েই ধাওয়া দেয়। পরে, ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা
আরও পড়ুনঃ মৌলভীবাজারে প্রকাশ্যে ব্যবসায়ী রুবেল খুন দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে সিলেটে মৃত্যু
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.