মোঃ লিটন হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ জুলাইয়ের মায়েরা শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, ইতিহাস শুধু মিছিল আর পতাকা তুলে ধরেই লেখা হয় না, লেখা হয় যারা ছায়ায় থেকে ছায়া সরায়, তাদের হাত ধরেও। জুলাই বিপ্লবের মায়েরা সেই ছায়া সরিয়ে আলো এনেছিল, এনেছিল নতুন ভোর।
শনিবার সকালে (২ আগস্ট) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "জুলাইয়ের মায়েরা " শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)বকুল চন্দ্র কবিরাজ, সহকারী কমিশনার মেহেদী হাসান, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটিরি সভাপতি এম এ কবীর, এনামুল কবীর মুকুল,রবিউল ইসলাম,শহীদ রাকিবের পিতা আবু বকর, মা হাফিজা খাতুন, শহিদ সাব্বিরের মা রশিদা খাতুন, বোন রাফা রহমান, আহত জান্নাতুলের মা রিজিয়া খাতুন, জুলাই যোদ্ধা রিহান হোসেন রায়হান ও শারমিন সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে শহীদ রাকিবের মা জুলাই হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবী করেন।
অভিভাবক সমাবেশে বক্তারা বলেন,একটা বিপ্লব শুধু পুরুষের নেতৃত্বে নয়, নারী-পুরুষের সম্মিলিত আত্মত্যাগ ও একাত্মতায় সফল হয়।
আমরা যদি সত্যিকারের সমাজ পরিবর্তন করতে চাই, তবে শুধু পুরুষ নয়, নারীদের নেতৃত্ব, অবদান ও ত্যাগকে সমানভাবে মর্যাদা দিতে হবে। তাই জুলাইয়ের মায়েরা ইতিহাসের পেছনের পাতায় নয়, সামনে থাকার যোগ্য।
সমাবেশের শুরুতে ফুল দিয়ে জুলাই শহীদ পরিবার ও আহত পরিবারের সদস্যদের সম্মান জানানো হয়। অনুষ্ঠানে "রেড জুলাই" শিরোনামে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
আরও পড়ুন নড়াইলে ৮৫ বছরের বৃদ্ধার জমি লিখে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.