ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাটে দ্রুতগামী মহেন্দ্র ট্রাক্টরের চাপায় মো. আলতাফ হোসেন (৫৭) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢোলারহাট বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলতাফ হোসেন সদর উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢোলারহাট বাজার থেকে কেনাকাটা শেষে নিজ বাড়িতে ফিরছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার থেকে সাইকেলে করে ফেরার পথে পেছন দিক থেকে একটি দ্রুতগামী মহেন্দ্র ট্রাক্টর তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রুহিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক মাহিন্দ্র ট্রাক্টরটি জব্দ ও মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় । এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ৃনঃশৈলকুপা ব্লাড ডোনার্স ক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবক মিলনমেলা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.