মালিকুজ্জামান কাকাঃ যশোরের ঝিকরগাছা উপজেলায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে পানিসারা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন পিকুলকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ জুলাই) দুপুরে ঝিকরগাছা উপজেলা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,২০২৪ সালের ১৭ ডিসেম্বর ঝিকরগাছা থানায় রুজু হওয়া মামলার (মামলা নম্বর-১৩, জিআর-২৭৩/২৪) অন্যতম সন্দেহভাজন আসামি। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫(ডি) ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারায় দায়ের করা হয়েছিল।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন ঝিনাইগাতিতে বিএনপি নেতা বাদশা’র বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে সমাবেশ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.