মোঃ মোরশেদ আলম চৌধুরীঃ কক্সবাজারের চকরিয়ায় নিজ ঘরের বারান্দা থেকে আবদুর রহিম (৬৪) নামে এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে।
রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ছায়রাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম মহেশখালী উপজেলার মাতারবাড়ির বাসিন্দা।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আবদুর রহিম একসময় প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে তিনি চকরিয়ায় বসবাস শুরু করেন। তার সঙ্গে এক প্রতিবন্ধী মেয়ে ও নাতি থাকতেন।
রবিবার সকালে নাতি স্থানীয় মাদ্রাসায় যায়। সন্ধ্যায় ফিরে এসে বাড়ির বারান্দায় রক্তাক্ত অবস্থায় দাদার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, আবদুর রহিমের শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপ রয়েছে। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে বলে জানিয়েছেন ওসি।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.