বিশ্বজিৎ চন্দ্র সরকার- গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের পূর্বপাড়ায় সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। শনিবার রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতরা প্রথমে ইমরান শেখের টিনের ঘরে আগুন লাগিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর সুযোগ বুঝে প্রবাসী আফজার শেখের বিল্ডিংয়ের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা টুঙ্গিপাড়া থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, বিস্তারিত তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ সিলেটে থানা পুলিশের অভিযানে ভারতীয় শাড়িসহ একটি নোহা-গাড়ী আটক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.