এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটইবাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নারীর নাম রশিদা বেগম (৫০)। তিনি ভাটইবাজারের পাশ্ববর্তী গ্রামের বাসিন্দা। সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ট্রাকচালক দুর্ঘটনার পর পরই পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি আটকের চেষ্টা চালাচ্ছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.