রাশেদুল ইসলাম রনি: জামালপুরের বকশীগঞ্জে ব্যাটারী চালিত অটোরিকশা চাপায় তানহা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২ টার দিকে পৌর এলাকায় উত্তর সীমারপাড় সড়কে এই দূর্ঘটনা ঘটে।নিহত তানহা আক্তার পৌর এলাকার উত্তর সীমারপাড় গ্রামের জালাল মাস্টারের মেয়ে ।নিহতের চাচা মাহমুদুল হাসান জানান, আমার ভাতিজা তানহা মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ীর পাশে রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত অটোরিকশা চাপা দিলে
মাথায় ও বুকে গুরুত্বর আঘাত পায়।
মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে তানহাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.