মালিকুজ্জামান কাকাঃ যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে আবু বক্কার (৫৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় এই ঘটনা ঘটে।
নিহত আবু বক্কার ওই গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, আবু বক্কার পূর্বে নির্মল কুমার নামে এক ব্যক্তির কাছে মুরগি বিক্রি করেছিলেন। সেই বিক্রির বাকি টাকা চাইতে গেলে অভিযুক্ত নির্মল কুমার (৪৫) ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা দুজন মিলে বাঁশের লাঠি দিয়ে আবু বক্কারকে বেধড়ক মারধর করেন।
ঘটনার সময় স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় আবু বক্কারকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুতই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.