নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে পিতার ঘোড়ার গাড়ির চাকার নিচে পড়ে সাদমান (৮) নামে এক শিশু ছেলের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। বাগুডাঙ্গা এলাকার বাসিন্দা শেখ ইকবাল হোসেন জানান, বাগুডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্যা অত্যন্ত দরিদ্র মানুষ। ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে।
শনিবার দুপুর ১২টার দিকে বাগুডাঙ্গা আঠারোবেকি নদী থেকে পচানো (জাগ দেওয়া) পাট বোঝাই দিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। শিশুটিও ঘোড়ার গাড়ির সাথে হেঁটে যাচ্ছিল। নদী থেকে কিছুদূর সামনে গেলে শিশুটি পা পিছলে ঘোড়ার গাড়ির চাকার নিচে চলে যায়। গাড়ির চাকা শিশুটির পেটের ওপর দিয়ে উঠে যায়। আশংকাজনক অবস্থায় সাদমানকে গোপালগঞ্জ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, শিশুটির মৃত্যু খুবই দুঃখজনক। খবর শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারও কোনো আপত্তি না থাকায় শিশুটিকে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ সেন্টমার্টিনে গাঁজাসহ ২জন মহিলা মাদক পাচারকারী আটক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.