নড়াইল প্রতিনিধিঃ কার্যক্রম স্থগিত থাকা নড়াইল জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বাবুল সাহাসহ পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার মামলায় রোববার (২০ জুলাই) জেলার বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়েছে।
এরা হলেন-জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ শেখ, লোহাগড়া উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোজাম খান, লোহাগড়া পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সদস্য জাহিদ খান এবং নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সহসভাপতি হুমায়ুন সরদার।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম, নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান এবং নড়াইল সদর থানার ওসি (তদন্ত) জামিল কবির বলেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন বিএনপি নেতা সৈয়দ নুর জীবনের শেষ মুহুর্তেও ছিলেন মিছিলে, রেখেছেন বক্তব্য
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.