আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ বিশ্ব জনসংখ্যা দিবস- ২০২৫ উপলক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমে বিশেষ অবদান রাখায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঝালকাঠি কর্তৃক জেলার মধ্যে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন নলছিটি উপজেলা নির্বাহি অফিসার মোঃ নজরুল ইসলাম ও শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হয়েছে নলছিটির উপজেলা।
১১ জুলাই জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কার্যালয আয়োজিত অনুষ্ঠানে নলছিটি উপজেলা নির্বাহী অফিসারের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ঝালকাঠির জেলা প্রশাসক মো: আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচারক তাপস কুমার। একজন কর্তব্য পরায়ন, সৎ, সাহসী, মানবিক ও জনবান্ধব ইউএনও'র এসফলতায় নলছিটর বিভিন্ন মানবিক ও নাগরিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আরও পড়ুনঃ বেসরকারি খাতে কমিউটার ট্রেন ‘বেতনা’
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.