মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর :
শেরপুরের শ্রীবরদীতে হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক কয়েদী নজরুল ইসলাম (৪৫)কে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১২ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার বাবলাকোনা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নজরুল ইসলাম একই গ্রামের নইমুদ্দিনের ছেলে। র্যাব জানায়,২০২৪ সালের ৫ আগষ্ট
সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে ৫ শত ১৮ জন হাজতী ও কয়েদীদেরকে পলায়ন করতে সহায়তা করে। এই ঘটনায় সিপিসি-১,র্যাব-১৪, জামালপুর কোম্পানি শেরপুর কারা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক কর্তৃক সরবরাহকৃত পলাতক হাজতী ও কয়েদীদের তালিকা সংগ্রহ করে উক্ত হাজতী ও কয়েদীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাত আড়াইটার দিকে হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক কয়েদী নং-৭২৭১/এ নজরুল ইসলামকে উপজেলার বাবলাকোনা এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নজরুল ইসলামকে শনিবার দুপুরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুনঃ দিনাজপুরে বিএনপি’র দুই গ্রুপে উত্তেজনার জেরে কর্নেল গ্রুপের ওপর হামলা-৫০টি মোটরসাইকেল ভাঙচুর: আহত-২৫
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.