“সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর”—আনিছুর রহমান কুড়িগ্রামের রাজিবপুরে “ভুয়া স্কুল খুলে ২১ পরিবার নিঃস্ব করেছে জামায়াত নেতা” শিরোনামে গত ১০ জুলাই বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
শনিবার ১২ জুলাই রাজিবপুর সদর ইউনিয়নের চর রাজিবপুর সরকারপাড়ায় আনিছুর রহমানের নিজ বাস ভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জাউনিয়ারচর বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের সদস্য আনিছুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, “আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং ঘৃণ্য মানহানিকর। এতে আমার ও আমার সহকর্মীদের সামাজিক সম্মান ক্ষুণ্ণ হয়েছে। যে সংবাদটি প্রকাশ করা হয়েছে, তা কোনো ধরনের সত্যতা যাচাই ছাড়াই করা হয়েছে এবং সংবাদ প্রকাশের আগে আমাদের সঙ্গে কোনো যোগাযোগও করা হয়নি।”
আনিছুর রহমান জানান, জাউনিয়ারচর বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ছিলেন রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আজিম উদ্দিন মাষ্টার। “আমি জামায়াত করি বলে স্কুলের হিসাব আমার হাতে ছিল না, বরং নিরপেক্ষভাবে একটি কমিটি পরিচালনার দায়িত্বে ছিল। যারা কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছে, তাদের কাছে আমি উপযুক্ত প্রমাণ চাই।”— বলেন আনিছুর রহমান।
সংবাদ সম্মেলনে স্কুলটির অন্যান্য শিক্ষকরা—প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, সহকারী শিক্ষক ইসমে জাহান, রেহেনা আক্তার ও আশরাফুল ইসলাম—জানান, স্কুল প্রতিষ্ঠার সময় তারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছেন। জায়গা কেনা, মাটি ভরাট, ভবন নির্মাণ, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ভ্যানগাড়ি কেনা ও টিফিনের খরচসহ অন্যান্য প্রয়োজনীয় খরচ যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে বহন করা হয়। তারা বলেন, “১০ জুলাই প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও সম্মানহানিকর। আমরা এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।”
এদিকে, স্কুলের জমি দাতা তাজুল ইসলাম ও আবুল কাশেম জানান, এলাকায় একটি বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় স্থাপনের মহৎ উদ্দেশ্যে তারা ২১ শতক জমি দান করেন এবং জমির বিনেময় কিছু অর্থ গ্রহন করেন । আবুল কাশেম আরো বলেন, স্কুলটি পাঁচ বছর চলার পর নানা কারণে বন্ধ হয়ে যায়। তাদের মতে, “টাকা আত্মসাতের অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।”
সবশেষে আনিছুর রহমান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আমরা আইনি সহায়তা গ্রহণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
আরও পড়ুনঃ বাংলাদেশ স্পোর্টস ক্লাব ওমান-এর উদ্যোগে শোহাদায়ে কারবালার মাহফিল অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.