মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর: শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার
রামচন্দ্রকুড়া সীমান্ত দিয়ে নারি,পুরুষ,শিশু সহ ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শুক্রবার (১১ জুলাই) ভোরে উপজেলার পানিহাটা নামক স্থান দিয়ে প্রতিপক্ষ ২২ ব্যাটালিয়ন বিএসএফ এর বাবুরামবিল ক্যাম্প কর্তৃক এই পুশইন করা হয়। এদের মধ্যে পুরুষ-৪, মহিলা ৬ জন। ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানায়, গত ২ বছর
আগে কাজের সন্ধানে তারা বাংলাদেশের
বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে নয়াদিল্লীতে অবস্থান করেছিল। ভারতীয় পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে তাদের নিকট কোন বৈধ কাগজপত্র/ভারতীয় পরিচয়পত্র না পাওয়ায় তাদেরকে আটক করে গত ২-৩ দিন আগে বিমানযোগে নয়াদিল্লী হতে গৌহাটিতে নিয়ে আসে।
পরবর্তীতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর প্রতিপক্ষ ২২ ব্যাটালিয়ন বিএসএফ এর বাবুরামবিল ক্যাম্প কর্তৃক উক্ত নাগরিকদেরকে বাংলাদেশে পুশইন করে। উক্ত আটককৃত নাগরিকগণ এবং তাদের নিকট আত্মীয়দের সাথে যোগাযোগের মাধ্যমে প্রাথমিকভাবে জানা
যায়,সকলেই সাতক্ষীরা জেলার তালা থানার সাহাজাদপুর গ্রামের বাসিন্দা। আটককৃতদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেছে সীমান্তরক্ষী বিজিবি।
আরও পড়ুনঃ প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.