এসডি সোহেল রানাঃ শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকা থেকে বিজিবির অভিযানে ভারত থেকে চোরাই পথে আসা ৬ হাজার ৪ শত ৩২ পিস ফেইস ওয়াশ আটক করা হয়েছে।
৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি টহল দল
১০ ই জুলাই বৃহস্পতিবার ভোর সকালে উপজেলার সীমান্ত জনপদের মারেক পাড়া এলাকা থেকে ভারতীয় এসব চোরাই মালামাল আটক করে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোর সকালে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক মো: এনামুল হকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের মারেকপাড়া এলাকা থেকে ৬ হাজার ৪ শত ৩২ পিস ভারতীয় ব্যান্ডের পন্ডস ফেইস ওয়াশ আটক করে।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়াদৌড়ি করে পালিয়ে যায় চোরাকারবারি দলের সদস্যরা। ৩৯ বিজিবি কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ
সুবেদার মো: জামাল উদ্দিন, মালামাল আটকের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে বলেন, আটকৃত মালামালের সিজার মূল্য ১৯ লক্ষ ২৯ হাজার ৩০০ টাকা। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল জোরদার করা হয়েছে।
আরও পড়ুন অধ্যাপিকা মাহমুদা বেগম এঁর ইন্তেকালে নলছিটি জাতিয় সাংবাদিক সংস্থার শোক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.