এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধারাবাহিক চুরির ঘটনা ঘটছে। সর্বশেষ চুরির ঘটনা ঘটেছে বারবাজার ইউনিয়নের পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষকদের কক্ষের তালা ভেঙে স্টিলের আলমারির তালা কেটে বিদ্যালয়ের মূল্যবান শিক্ষা উপকরণ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বুধবার (৯ জুলাই) মধ্যরাতে স্কুলে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা একটি কালার প্রিন্টার, দুটি প্রজেক্টর, দুটি ল্যাপটপ, একটি ঘণ্টা, একটি সাউন্ড বক্স এবং একটি মাল্টিপ্লাগ চুরি করে নিয়ে যায়। প্রধান শিক্ষক শিলা রানী জানান, রাতে দপ্তরী জাহিদুল ইসলাম ছিলেন, তবে তিনি বৃষ্টির কারণে রাত ১১টায় বাড়ি যান। ভোরে ফিরে এসে স্কুলের তালা ভাঙ্গা এবং জিনিসপত্র এলোমেলো অবস্থায় পান। এটি শুধুমাত্র একটি আলাদা ঘটনা নয়, বরং ধারাবাহিকভাবে একই ধরনের ঘটনা ঘটছে উপজেলার একাধিক প্রাথমিক বিদ্যালয়ে। চলতি বছরের মার্চ মাসে খড়িকাডাঙ্গা, মে মাসে শশারপাড়া ভিটেখোলা, জুনে মহিষাহাটী এবং জুলাইয়ের শুরুতে বাদুরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, প্রিন্টারসহ বিভিন্ন উপকরণ চুরি হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান বলেন, "একের পর এক বিদ্যালয়ে চুরির ঘটনা আমাদের গভীর উদ্বেগে ফেলেছে। লিখিতভাবে জানানো হলেও পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।" চুরির বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আরও পড়ুনঃ গোপালগঞ্জে ভালো কাজের স্বীকৃতি পেলেন ডিএসবির এএসআই মোঃ মনিরুল ইসলাম মনির
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.