বিশ্বজিৎ চন্দ্র সরকার -বিশেষ প্রতিনিধি।
ভালো কাজের স্বীকৃতি স্বরূপ গোপালগঞ্জের ডিএসবির এএসআই মোঃ মনিরুল ইসলাম মনির অষ্টমবারের মতো পুরস্কার লাভ করেছেন। ৯ জুলাই ২০২৫ (মঙ্গলবার) গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নিকট থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।
পুলিশ বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে তিনি এই সম্মান অর্জন করেন। ধারাবাহিকভাবে সাফল্যের মাধ্যমে তিনি গোপালগঞ্জ জেলা পুলিশে একজন নির্ভরযোগ্য ও শ্রদ্ধেয় কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এএসআই মনিরুল ইসলাম মনির বলেন, "এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবায় নিজেকে সর্বোচ্চ উৎসর্গ করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকব।"
গোপালগঞ্জ জেলা পুলিশ তার এ সাফল্যে গর্বিত। পুলিশ সুপার মহোদয়ও অনুষ্ঠানে বক্তব্যকালে মনিরুল ইসলামের পেশাদারিত্ব ও আন্তরিকতার প্রশংসা করেন।
আরও পড়ুনঃ কোটচাঁদপুরে টাস্কফোর্সের যৌথ অভিযান, অবৈধ কারেন্ট জাল ও পলিথিন জব্দঃ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.