এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ প্রতিনিধিঃ কোটচাঁদপুর উপজেলার ৫ নং এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া গ্রামের পশ্চিমপাড়ার মানুষ চরম দুর্ভোগে রয়েছে।
চলমান বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কাঁচা রাস্তাগুলিতে গর্ত, খানাখন্দক কর্দমাক্ত ও চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। ব্যাপক হারে কাঁদার কারণে মানুষ চলাচল করতে পারছে না। এলাকার গ্রামের রাস্তাঘাটের আজও বিন্দু পরিমাণ উন্নয়ন হয়নি। আশ্চর্য হলেও সত্য, উপজেলা গুড়পাড়া গ্রামের পশ্চিমপাড়া রাস্তাটি আজ অব্দি পাকাকরণ হয়নি।
রাস্তায় যে পরিমাণ কাঁদা রয়েছে, তাতে মানুষের চলাচল একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। গুড়পাড়া রাস্তাঘাটের এ দুর্দশা দেখলে বাইরে থেকে আসা সকলেই অবাক হয়। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে প্রতিদিন শতশত মানুষ চলাচল করে। একটু বৃষ্টি হলেই রাস্তাটিতে ব্যাপক পরিমাণ কাঁদা জমে। প্রতিদিন এইসব কাঁচা রাস্তা দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রী, চাকরিজীবীসহ শতশত মানুষ হাটবাজারে চলাচল করে।
এমনকি এলাকার অসুস্থও রোগীদের নিয়ে স্বাস্হ্য কমপ্লেক্সে যেতে হয় এ রাস্তা দিয়ে। বিশেষ করে রাস্তাঘাটের দুর্দশার কারণে মানুষের চলাচল ও যানবাহনে চলাচলে দুর্ভোগ পেতে হয়। গ্রামবাসী জানায়, এ রাস্তায় চলাচল করতে না পারার কারণে অনেকে হাটবাজারে যায়না। চাকরিজীবীরা বাড়ি থেকে লুঙ্গি পরে কাঁদার রাস্তা পার হযে পরিষ্কার হয়ে জামাপ্যান্ট পরে অফিসে যাই। স্থানীয়দের অভিযোগের তীর সরাসরি ইউনিয়ন পরিষদ এবং উপজেলা প্রশাসনের দিকে। ৪০০ ফুট দীর্ঘ রাস্তা ঘ্যাসা দু'টি শিক্ষাপ্রতিষ্ঠান অবস্হিত।
একটি সিসিএস কিন্ডার গার্টেনে ছাত্রছাত্রী ৫০০ জন, অন্যটি শিশু মাদ্রাসা। ছাত্র-ছাত্রী -১০০ জন। কোমলমতি ছেলেমেযেরা প্রতিনিয়ত কাঁদায় পড়ে জামা-কাপড়ে কাঁদা মাটি মাখা অবস্হায় বাড়ি ফিরছে। বই খাতা নষ্ট হচ্ছে। এতে করে কোমলমতি শিশুদের অভিভাবকদের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর হোসেন বলেন, প্রতি বছর কর্ম- সৃজন প্রকল্পসহ টিয়ার ও কাভিটার মাধ্যমে রাস্তায় মাটি ফেলে চলাচলের জন্য সুগম করা হয়েছে। রাস্তাটি দ্রুত পাকাকরণ করা হবে বলে তিনি জানান।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম বলেন, রাস্তাটি পাকা করনের ব্যাপারে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেব।
আরও পড়ুনঃ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেইস ওয়াশ আটক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.