এসডি সোহেল রানাঃ শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের তিনানী ছনকান্দা গ্রামের বাসিন্দা পানিতে ডুবে নিহত দুই শিশু কন্যার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন।
৯ ই জুলাই বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শোকাহত ২ পরিবারের হাতে আর্থিক সহায়তার প্রত্যেককে ২০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন সহ নিহত ২ শিশুকন্যার পরিবারের সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১৮ ই জুন নিখোঁজের প্রায় ২০ ঘন্টা পর শেরপুরের শ্রীবরদীতে দুই শিশু কন্যার বিবস্ত্র লাশ পাওয়া যায়।
শ্রীবরদী পৌরসভার সীমানা সংলগ্ন ছনকান্দা গ্রামের শ্রীবরদী-বকশীগঞ্জ সড়কের পাশে মোস্তফা মিয়ার প্রজেক্টের পুকুর থেকে লাশ দুইটি পাওয়া যায়। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। নিহতরা হলো তাতিহাটি ইউনিয়নের তিনানি ছনকান্দা (বেতাল বাড়ী) গ্রামের সেলিম মিয়ার কন্যা সকাল (৭) ও স্বপন মিয়ার কন্যা স্বপ্না (৬)।
আরও পড়ুনঃ বান্দরবানে কয়েক দিনের বৃষ্টিপাতে অনিয়ন্ত্রিত পাহাড় কাটায় বেড়েছে ধ্বসে শঙ্কা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.