মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর:
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবীতে শেরপুরের ঝিনাইগাতী সদর ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে র্যালী, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় ও আলোচনা সভার আগে ঝিনাইগাতী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশাল র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মো.সেকান্দর আলীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল মান্নান।
তিনি স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিগত সাড়ে ষোল বছরের দমন,নিপিড়ন গুম, হামলা ও গায়েবী মামলার নানা হৃদয়বিদারক ঘটনার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন। তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা দাবী বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের আহবান করেন।
সেইসাথে তিনি উপজেলা বিএনপি'র আসন্ন কমিটিতে সদস্য সচিব/পদপ্রার্থী হিসেবে উপস্থিত বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্য শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.