মালিকুজ্জামান কাকাঃ এবার শার্সায় কর্মে তারুণ্য নির্ভর আপ বাংলাদেশ
আশা দূর হবে এই জনপদের ভোগান্তি সার্বিক ক্লেশ
ন্যায় নিষ্ঠ সমাজ ব্যাবস্থা যে জন্য মানব দীর্ঘ অপেক্ষা
সহায়তায় যদি জনতা এগুয় শীঘ্রই নাগরিক সুরক্ষা
আসছে জনবান্ধব উন্নয়নমুখী নানা স্বচ্ছ পরিকল্পনা
ওহে উদ্যোক্তা বাস্তবতায় ছড়িয়ে যাক তোমার আল্পনা
এক নান্দনিক সমাজ পরিবার জনতার আশু কাম্য
তোমার সহায়তা আমার জন্য ওহে তুমি ভাই চির ধন্য
কেঁটে যাক নোংরা নিপাত যাক জেঁকে বসা চরম বন্য।
আপ বাংলাদেশ এখন যশোরে। জেলার শার্শা উপজেলায় আপ বাংলাদেশ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এই শুভ যাত্রা উপলক্ষে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসানের কাছে ৭ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছেন সংগঠনটির হর্তা কর্তা উদ্যোক্তা বৃন্দ।
আপ বাংলাদেশের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা কমিউনিকেশন টিমের সদস্য হাবিবুর রহমান নাসির, শার্শা উপজেলার সংগঠক মোহাম্মদ ইকবাল হোসেন, ইব্রাহিম খলিল সাগর, ফয়সালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা ৭ দফা অগ্রাধিকার দাবির মধ্যে রয়েছে: ১) শহীদদের পুনর্বাসন ও স্মারক জাদুঘর স্থাপন। ২) শিক্ষা প্রতিষ্ঠানে ইতিহাস চেতনা জাগাতে প্রামাণ্যচিত্র প্রদর্শন। ৩) রাজনৈতিক সহিংসতা রোধে শান্তি ও ন্যায় ফোরাম গঠন।
৪) উপজেলা যুব উদ্ভাবন পরিষদ গঠন। ৫) মাদক ও সন্ত্রাস বিরোধী জনপ্রতিরোধ কমিটি গঠন। ৬) প্রতিটি ইউনিয়নে জনঅভিযোগ কেন্দ্র স্থাপন। ৭) স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক পর্যবেক্ষণ কমিটি গঠন।
আপ বাংলাদেশ নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এসব দাবি বাস্তবায়ন হলে শার্শা উপজেলা একটি ন্যায়নিষ্ঠ, জনবান্ধব ও উন্নয়নমুখী উপজেলার রূপ নেবে। ৩ জুলাই যাত্রা শুরু আলোড়িত পদচিহ্ন এঁকে।
আরও পড়ুনঃ ঢাকা সাভার আশুলিয়ায় সাব-রেজিস্ট্রার পাভেলের এর অপসারণের দাবিতে মানববন্ধন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.