এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন হরিণাকুন্ডু উপজেলা শাখার সভাপতি ডা. সৌরভ হোসেন একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
তাৎক্ষণিক ভাবে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন । অসুস্থ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬নং ফলসী ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থী,
সাবেক ছাত্রনেতা ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সেক্রেটারি হাসানুজ্জামান হাসান হরিণাকুন্ডু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাহী পরিষদের সদস্য হাফিজুর রহমান এবং ফেডারেশনের অন্যান্য দায়িত্বশীল ও নেতৃবৃন্দ। অসুস্থ ডা. সৌরভ হোসেনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন।
আরও পড়ুনঃ শেরপুর জেলার পুলিশ সদস্যদের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.