এ.এস আব্দুর সামাদ ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিশ্বাসের মাধ্যমে অচেতন করে এক ইজিবাইক চালকের যানবাহন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৭ জুলাই) দুপুরে উপজেলার হাটফাজিলপুর বাজার থেকে যাত্রী নিয়ে রওনা দেন ইজিবাইক চালক আবির হোসেন। কিন্তু পথিমধ্যে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে স্থানীয়রা তাকে শৈলকুপা পৌরসভার শাহী মসজিদ এলাকার রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় তার ইজিবাইকটি নিখোঁজ পাওয়া যায়।
স্থানীয়দের ধারণা, ছিনতাইকারীরা পূর্বপরিকল্পিতভাবে কোনো মাদক বা চেতনানাশক দ্রব্য ব্যবহার করে তাকে অচেতন করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
এই ঘটনার পর থেকে উপজেলার ইজিবাইক চালকদের মধ্যে চরম উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। চালকরা অভিযোগ করছেন, এলাকায় ছিনতাইয়ের ঘটনা বাড়লেও অপরাধীদের শনাক্ত বা গ্রেফতারে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
ভুক্তভোগী আবির হোসেন বিষয়টি শৈলকুপা থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে অবহিত করেছেন। তিনি দ্রুত তদন্ত করে ছিনতাইকারীদের গ্রেফতার ও তার ইজিবাইক উদ্ধারের দাবি জানিয়েছেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.