সাইদুর রহমান (রুবেল মোল্লা):ঢাকা জেলা প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ের জয়পুরা সরকারি প্রথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে পড়ে ৪ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।
স্বজনদের দাবি সেপটিক ট্যাংকি নির্মাণের ঠিকাদার প্রতিষ্ঠানের অসতর্কতার কারনেই এ ঘটনা ঘটেছে।
আজ সোমবার (৭ জুলাই) বেলা ১২ টার দিকে খেলতে গিয়ে উপজেলার দক্ষিণ জয়পুরা সরকারি প্রথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে আয়ান নামের ৪ বছরের একটি শিশুর মৃত্যু হয়।
শিশু আয়ানের পিতা জামান মিয়া সাংবাদিকদের বলেন, আজ সকাল ১২ টার দিকে আমার ছেলে খেলতে গিয়ে সরকারি প্রায় বিদ্যালয়ের নির্মানাধীন সেপটিক ট্যাংকিতে পড়ে যায়। সেখান থেকে উঠতে পারেনি। আমরা অনেক খুঁজাখুঁজির পর বেলা ১ টার দিকে বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহ।পরে দ্রুত তাকে উদ্ধার করে গনস্বাস্থ হাসপাতালে নিলে ডাক্তার আমার ছেলেকে মৃত ঘোষনা করে।
এ বিষয়ে দক্ষিণ জয়পুরা প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের বৃষ্টির পানি জমে ছিল। আর সেই পানিতে পড়ে শিশুটি মারা যায়।তবে সব সময় সেপটিক ট্যাংকি ঢেকে রেখেই কাজ করা হতো।।
আরও পড়ুন রাজিবপুরে মাদক প্রতিরোধ কমিটি গঠনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.