এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার হামদহ দাসপাড়ায় বিয়ের অনুমতি না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গণেশ দাস (১৪) নামে এক স্কুলছাত্র। নিহত গণেশ সাধুপতিরাম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং দাসপাড়ার তপন দাসের ছেলে।
শনিবার (৬ জুলাই) সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন গণেশকে ঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, গণেশ কিছুদিন ধরে পরিবারের কাছে বিয়ের কথা বলছিল। তবে বয়স কম হওয়ায় পরিবার তাতে রাজি হয়নি। ধারণা করা হচ্ছে, এ কারণেই অভিমানে সে আত্মহত্যার পথ বেছে নেয়।
ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয়দের মাঝে ঘটনার শোক ও হতবাক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
আরও পড়ুন মোদিকে বলবো, অন্যদের পুশইন না করে; জুলাইয়ের খুনি হাসিনাকে ফেরত পাঠান: হাসনাত আবদুল্লাহ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.