মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি'র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩জুন) বিকেলে ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১নং ওয়ার্ড
বিএনপি'র আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,শেরপুর জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান।
সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড
বিএনপি'র সভাপতি শামীম আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.ছামিউল হক (সাদা) এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের আহবায়ক এফ এম সুলতান মাহমুদ, উপজেলা উলামা দলের সাবেক আহবায়ক মো.জহুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক লুৎফর রহমান খান ইমন,সাবেক ছাত্রদল নেতা জহুরুল হক জনি,উপজেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক হাসিন আরমান মাসুদ প্রমূখ।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সর্বস্তরের নেতাকর্মীদের আরো বেশী সক্রিয় ভাবে কাজ করার আহবান করেন।উক্ত আলোচনা সভায় ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ কালীগঞ্জে জামায়াতের সাবেক সেক্রেটারি আজিজুর রহমানের ইন্তেকাল
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.