মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে জেলা ডিবি পুলিশ ও মোল্লাহাট থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বুলেট সহ ১১জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাহাটের আবুল খায়ের সেতুর টোলপ্লাজার সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান,
[caption id="attachment_20296" align="alignnone" width="300"]
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ [/caption]
গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল মোল্লাহাট আবুল খায়ের সেতু এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে ঢাকা মেট্রো চ-১৫-৬৭৭০ নাম্বারের মাইক্রোবাস তল্লাশি করে ৪টি বিদেশী পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করে। এ সময় মাইক্রোতে থাকা ১১ জনকে পুলিশ আটক করতে সক্ষম হয়। তিনি আরো জানান বিস্তারিত তদন্ত করে আগামী দিন আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করা হবে।
আরও পড়ুনঃ ধামরাইয়ে রোড ডিভাইডারে ধাক্কা লেগে প্রাইভেটকারে আগুন- আহত ৫
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.