
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার উখিয়া উপজেলায় ইয়াবা উদ্ধারের একটি আলোচিত মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
(১৭জুন) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫ এর মাননীয় বিচারক জনাবা নিশাত সুলতানা এই রায় ঘোষণা করেন।
রায় অনুযায়ী আসামিদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মো: সাহাব উদ্দিন, পিতা: মৃত আফলাতুন, সেই পালংখালী ৭নং ওয়ার্ডের বাসিন্দা, সরোয়ার আলম, পিতা: মৃত শামশুল আলম,পালংখালী পশ্চিম ফারির বিল, ৮নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা যায়।
মো: সাহাব উদ্দিনের কাছ থেকে ৮৭,৯৯৩ পিস ইয়াবা এবং সরোয়ার আলমের কাছ থেকে ৬,৬৫৭ পিস ইয়াবা উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী। সর্বমোট ৯৪,৬৫০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করে মামলা করা হয়।
ঘটনার সূত্র ধরে ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি উখিয়া থানায় মামলা নম্বর-৩৮ হিসেবে একটি মাদক মামলা রুজু হয়। পরবর্তীতে এটি জি.আর মামলা নং-১৭৩/২০২২ এবং এস.টি মামলা নং-২৯৩/২০২৪ হিসেবে আদালতে বিচারাধীন ছিল।
১নং আসামি সাহাব উদ্দিন ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন। অন্যদিকে ২নং আসামি সরোয়ার আলম জামিনে মুক্তি পেয়ে বর্তমানে পলাতক।
রাষ্ট্রপক্ষের হয়ে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রেজাউল করিম রেজা। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই রায় সমাজে মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দেবে।”
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.