মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর: শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়ের চর নামাপাড়া এলাকায় পানিতে ডুবে নিলা ও শীলা নামে দুই জমজ বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১মে)বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতদের বাবা একজন রিক্সা চালক। তারা দুই বোনই স্থানীয় ব্র্যাক স্কুলের শিক্ষার্থী।স্থানীয়দের সূত্রে জানা গেছে,শনিবার বিকেলে সকলের অজান্তে ৫ বান্ধবী মিলে বাড়ির পাশের একটি নালায় গোসল করতে যায়।
গোসল করাবস্থায় জমজ দুই বোন নিলা ও শিলা সহ আরো একজন জন পানিতে ডুবে যায়।স্থানীয়রা দেখতে পেয়ে ওই নালা থেকে তাদেরকে দ্রুত উদ্ধার করে।উদ্ধারকৃত ওই ৩ জনের মধ্যে নিলা ও শীলা মৃত্যুবরণ করে।
এদিকে অপর একজনকে গুরুতর আহত অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে।এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবাইদুল আলম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ গাইবান্ধায় নবনির্বাচিত চেম্বার অব কামার্সের কমিটির কর্মকর্তাদের শপথ গ্রহণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.