মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর: শেরপুরের নকলায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের একাধিক মামলায় চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান(গেন্দু)কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩১ মে) বিকেলে চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ৯ নং চন্দ্রকোনা ইউনিয়ন শাখার অন্যতম সদস্য,নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৯ নং চন্দ্রকোনা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি, নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগ নকলা উপজেলা শাখার সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলেন,
চন্দ্রকোনা ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু।তার সাথে সাবেক মন্ত্রী ও নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের দমন পীড়নে ছাত্রদের বিপক্ষে অবস্থান নেন তিনি।
আন্দোলনরত ছাত্রদের ছত্রভঙ্গ করতে শর্টগান ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলে ঝাঁপিয়ে পড়েন।নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, এজাহার নামীয় আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.