মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নে দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির ১১৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৮ মে) বিকেল থেকে রাত পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়সংলগ্ন দোকান,ক্লাব ঘর ও বসতবাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়,পোড়াগাঁও ইউনিয়নের ২,৫৫৫ জন উপকারভোগীর জন্য ২৫,৫৫০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। বুধবার চাল বিতরণের সময় নানা অনিয়মের অভিযোগ উঠে আসে।অভিযোগের ভিত্তিতে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ১১৫ বস্তা চাল জব্দ করে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,অনেক হতদরিদ্র ব্যক্তি ইউপি সদস্যদের কাছে স্লিপ চেয়েও পাননি। অথচ অল্প বয়সী কিছু কিশোরের হাতে একাধিক স্লিপ দেখা যায়। তারা এসব স্লিপে চাল উত্তোলন করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয় তদন্তে উঠে আসে। কয়েকজন ইউপি সদস্য গোপনে এসব স্লিপ বিক্রি করেছেন এবং কিশোরদের মাধ্যমে চাল উত্তোলন করে তা বিক্রি করেন। দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা উপজেলা সমবায় কর্মকর্তা আমির হোসেনের উপস্থিতিতে দিনে-দুপুরে এসব অনিয়ম চলেছে বলে অভিযোগ রয়েছে।এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন,আমি বরাদ্দ অনুযায়ী স্লিপ বিতরণ করেছি। কেউ গোপনে স্লিপ বিক্রি করলে তা আমার জানা নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন,জব্দকৃত চাল থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুনঃ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির চেয়ারম্যান হলেন এটর্নি জেনারেল আসাদুজ্জামান
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.