লাকসাম প্রতিনিধিঃ বুধবার ২৮ মে লাকসাম উপজেলাধীন উত্তরদা ইউনিয়নে অবস্থিত গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক বখাটেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে৷
স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার বিকেলে স্কুল ছুটির পর ছাত্রীরা বাড়ি ফেরার পথে আধরা গ্রামের শফিকুর রহমানের ছেলে মহিন উদ্দিন (১৯) দুজন ছাত্রীকে উত্ত্যক্ত করে৷ এ সময় ছাত্রীরা আশপাশের পথচারীদেরকে বিষয়টি অবগত করেন৷
পথচারীরা ও স্থানীয় লোকজন বখাটে মইন উদ্দীনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার কাওসার হামিদকে জানালে৷ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার হামিদ ঘটনাস্থলে গিয়ে ইভটিজিং এর বিষয়ে নিশ্চিত হয়ে বখাটেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন৷
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার হামিদ বলেন,
সংশ্লিষ্ট আইন: দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় বখাটেকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে৷ সকলকে সতর্ক করে তিনি আরো বলেন ইভটিজিং এর বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না, যেখানেই অভিযোগ সেখানেই ব্যবস্থা নেওয়া হবে৷
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.