ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশের আয়োজনে বাস্তবায়নে "রিয়েক্টস-ইন" প্রজেক্টের আওতায় "জিংক ধান-১০২" শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে ইএসডিও'র আয়োজনে ও পরিচালনায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের হরসুয়া গ্রামে কৃষক মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লায়লা আনজুমানারা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, হারভেস্ট প্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ শাহিনুল কবির।
এছাড়াও বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হেলাল বাবু, ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম ও পিও মোঃ মিজানুর রহমান প্রমূখ।
উক্ত কৃষক মাঠ দিবসে জিংক ধানের উপকারিতা, মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো এবং জিংক ধানের বিভিন্ন জাতের বৈশিষ্ট্য সহ ব্রিধান ১০২ বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
কৃষক মাঠ দিবসের এই অনুষ্ঠানে ১৪৬ জন কৃষক ও ১৫জন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন দুর্যোগ ব্যবস্থাপনার আওতায় ২৪ জন অতি দরিদ্র পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.