মাসুদ রানা জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৭৯টি বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের উৎসবভাতা বৃদ্ধির দাবিতে ২ ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়।
বুধবার (২৮ মে) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে চলে এ শান্তিপুর্ন এ কর্মবিরতি। এ কর্মবিরতির ফলে বেল দেওয়া থেকে বিরত থাকার ফলে স্ব-স্ব শ্রেনী শিক্ষকগন মোবাইল ও হাতে ঘডি দেখে পাঠদান কার্যক্রম পরিচালনা করায় প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যাহত হয়।
এ সময় সরিষাবাড়ী আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মবিরতি শেষে বক্তব্য রাখেন, বয়ড়া ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মাহফুজুর রহমান (রোমান),আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রফিকুল ইসলাম, আরইউটি উচ্চ বিদ্যালয়ের ডেমোষ্ট্রেটর জাহিদ হাসান প্রমুখ।
কর্মচারীরা আরও জানান, দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে কর্মসূচি চললেও সরকার তাদের দাবি বাস্তবায়নে এখনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
আরও পড়ুনঃ নলছিটিতে প্রতিবন্ধী ব্যাক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.