মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) সকাল ১০ টায় উপজেলার সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ রচনা ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী।
এ সময় উক্ত অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইসহাক, সরকারি ওয়াজিব মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক বিন্দু প্রসাদ বিশ্বাস, মোল্লাহাট প্রেসক্লাবের সহ-সভাপতি মিয়া পারভেজ আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবির আহমেদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী অভিভাবক বৃন্দ।
রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সরকারী ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সেঁজুতি শেখ এবং ওদের প্রতিযোগিতা এবং দ্বিতীয় ও তৃতীয় হয় কচুরিয়া হাজি সাবের উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ঝিলিক মন্ডল ও মানিহা সুলতানা মিম।
বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার চারটি বিদ্যালয় অংশগ্রহণ করে এতে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্স আপ হয় উপজেলার শহীদ হেমায়েত উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
আরও পড়ুনঃ শৈলকুপায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.