মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর: শেরপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ২ হাজার ৮ শত কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৭মে) দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় একটি রাইস মিলের গোডাউনের তালা ভেঙ্গে এসব পলিথিন জব্দ করা হয়।জব্দকৃত পলিথিনের বর্তমান বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আভিযানিক একটি দল অভিযান চালায় সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকার একটি রাইস মিলে।এসময় গোডাউনের তালা ভেঙ্গে নিষিদ্ধ ২ হাজার ৮ শত কেজি পলিথিন জব্দ করা হয়।
সেইসাথে এই ব্যবসার সাথে জড়িত থাকার সন্দেহে সন্দেহে এক যুবককে আটক করে ১০ হাজার টাকার অর্থদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।কিন্তু নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির মূলহোতা এরশাদ আলী অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যায়।
সুত্র জানায়, জেলায় নিষিদ্ধ পলিথিন বিক্রির মূল হোতা এরশাদ আলীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা সহ সে একটি মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী।পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ মোল্লাহাটে গ্রাম আদালত সক্রিয়করণের লক্ষ্যে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণ সম্পন্ন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.