সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরায় মানসিক ভারসাম্যহীন ছেলের শাবলের আঘাতে কবির মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মনির হোসেনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে মির্জানগর ইউনিয়নের বাহেরচর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার (২৭ মে) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত কবির মিয়া ওই এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, এক বছর আগে সৌদি আরব গিয়ে আবার দেশে ফেরার পর থেকেই তার মানসিক পরিবর্তন লক্ষ করা যায়। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মানসিক ভারসাম্যহীন ছেলে মনির শাবল দিয়ে তার বাবাকে আঘাত করে। আহতাবস্থায় দৌঁড়ে চলে যাওয়ার সময় কবিরকে আবারো আঘাত করে ছেলে মনির। পরে ঘটনাস্থলেই কবিরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ভারসাম্যহীন ছেলে মনিরকে আটক করে পুলিশকে খবর দেন।
এর আগেও মনির তার দাদী, ফুফু ও চাচাতো বোনকে কুপিয়ে জখম করেছে বলে খবর পাওয়া গেছে। তখনকার ঘটনার পরে স্বজনদের দায়ের করা মামলায় মনির তিন মাস জেলে ছিলেন।
রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ বলেন, রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। নিহতের ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কেও মামলা দায়ের করেনি। আটককৃত মনির মানসিক ভারসাম্যহীন কিনা এই ব্যাপারে ডাক্তারি রিপোর্ট ছাড়া নিশ্চিত হওয়া যাবেনা বলেও জানান তিনি।
আরও পড়ুনঃ মোল্লাহাটে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫’র উদ্বোধন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.