মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর : শেরপুরের সীমান্তে ৩২ লাখ ২৩ হাজার টাকার ভারতীয় জর্জেট গজ কাপড় জব্দ করেছে হলদীগ্রাম বিওপি।
সোমবার (২৬মে) ভোরে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা শাল বাগান এলাকা থেকে এসব কাপড় জব্দ করা হয়।ময়মনসিংহ ব্যাটালিয়নের ৩৯ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানায়,
গোপনে সংবাদ পেয়ে হলদীগ্রাম বিওপি'র টহল কমান্ডার হেলাল উদ্দিনের নেতৃত্বে বিজিবি'র একটি দল উপজেলার মধুটিলা শাল বাগান এলাকা অভিযান চালায়।
এসময় চোরাকারবারিরা বিজিবি'র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৪৪৬ মিটার ভারতীয় জর্জেট গজ কাপড় জব্দ করা হয়। জব্দ কৃত কাপড়ের দাম ৩২ লাখ ২৩ হাজার টাকা।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.