মোঃ আব্দুস সামাদ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর এলাকায় এক ছাত্রলীগ কর্মীর দোকান থেকে ধারালো অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত দোকানের মালিক রুবেল হোসেন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল এবং সে একটি ব্যক্তিগত বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধরও করেছে।
সোমবার দুপুর ২টার দিকে রুবেল হোসেনের দোকান থেকে কয়েকটি ধারালো দা, হাসুয়া, চাইনিজ কুড়াল, হাতুড়ি, একটি ককটেল, লোহার রড এবং রেললাইনের পাথর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তুগুলোর মধ্যে একটি কালো টেপ মোড়ানো বস্তু রয়েছে, যা বিস্ফোরক কি না তা পরীক্ষা করে জানানো হবে।
রুবেল হোসেন পলাতক রয়েছে এবং পুলিশ তাকে খুঁজছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রুবেল হোসেন শিবনগর মন্দিরের পাশে আক্তার হোসেনের দোকান ভাড়া নিয়ে আসবাবপত্র তৈরির কাজ করছিল। সোমবার সকালে তুচ্ছ এক ঘটনার জেরে চঞ্চল নামে এক ব্যক্তিকে মারধর করে সে। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে অস্ত্রগুলো উদ্ধার করে।
উদ্ধারকালে রুবেলের মা দোকানে উপস্থিত ছিলেন। কালীগঞ্জ থানার এসআই হাসান আলী জানান, স্থানীয়দের তথ্যে ভিত্তি করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে গরু হাটের হালচাল,কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না খামারী।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.