রাশেদুল ইসলাম রনিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় রাস্তা পারাপারের সময় ব্যাটারি-চালিত অটোরিকশার ধাক্কায় রাফি (৬) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
রোরবার (২৫মে) দুপুর ২টা দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে মির্ধাপাড়া তালতলা নামক স্থানে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী রাফি উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানিপাড়া বালুঝুড়ি গ্রামের আবু হুরাইয়ার ছেলে । সে স্থানীয় একটি বিদ্যালয়ে শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানাযায়, রোববার দুপুরে রাফি স্থানীয় একটি দোকান থেকে খাবার কিনে বাড়ী ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে একটি ব্যাটারী চালিত অটোরিকশা রাফিকে ধাক্কা দিলে সে ছিঁটকে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পায় স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বকশীগঞ্জ হাইওয়ে থানার (ওসি) ইসতিয়াক আহম্মেদ অটোরিকশার ধাক্কায় শিশু রাফি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি আরো বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
আরও পড়ুনঃ দেশের মানুষের কাছে সংস্কারে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি অনুযায়ী ড.মুহাম্মদ ইউনূস
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.