রাশেদুল ইসলাম রনিঃ নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বকশীগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।
রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা । এর আগে ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
মেলায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী, ভূমি অফিসের সার্ভেয়ার রেজাউল করিম,ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মুক্তারুজ্জামান ,
উপ সহকারী ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান,শহিদুল্লাহ,হাফিজুর রহমান, মামুন ও আফিস সহকারী শহীদুল্লাহ প্রমুখ।
সহকারী কমিশনার (ভূমি) আসমা - উল - হুসনা জানান, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
আরও পড়ুনঃ লাকসামে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.