সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধিঃ নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি' প্রতিপাদ্য নিয়ে নরসিংদীতে ৩ দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন ও সচেতনতামূলক সভা করা হয়েছে।
রবিবার (২৫ মে ) সকালে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে ভূমি মেলা ও জনসচেতনতামূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: শামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অঞ্জন দাসসহ অন্যান্যরা।
এ সময় অতিথি ও আয়োজকরা জানান, বর্তমান সরকার স্মার্ট সিটিজেন এবং স্মার্ট সোসাইটি গঠনকে অন্যতম লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে। সে জন্য স্মার্ট ভূমিসেবা একটি গুরত্বপূর্ণ বিষয়। তাই জনগণকে উন্নত এবং স্মার্ট সেবা প্রদান করতে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে এই আয়োজন করা হয়েছে।
বিগত সময়ের চেয়ে ভূমি সেবা বহুগুণে আধুনিক হয়েছে। ফলে সাধারণ মানুষকে ভূমি সেবা পেতে এখন আর বিড়ম্বনায় পড়তে হচ্ছে না। ৩ দিন ব্যাপী এই মেলায় আরো বেশি উন্নত সেবার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আরও পড়ুনঃ বকশীগঞ্জ নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.