সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি
অবশেষে নরসিংদীতে মহানগর প্রভাতী (৭০৪), মহানগর গোধুলী (৭০৩) ও উপবন (৭৪০) আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির আদেশ হয়েছে। আবেদনকারী নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
আবেদন সূত্রে জানা গেছে, জেলাবাসীর পক্ষে ট্রেনযাত্রীদের ভোগান্তি লাঘবে বিভিন্ন ট্রেনের যাত্রাবিরতি ও পর্যাপ্ত আসন বরাদ্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে গত ১৩ ফেব্রুয়ারি রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও একই মাসে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রধান উপদেষ্টার মূখ্য সচিব বরাবর আবেদন করেন নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল। আবেদনে মহানগর প্রভাতী (৭০৪), মহানগর গোধুলী (৭০৩), পারাবত, তূর্ণা এক্সপ্রেস ও উপবন (৭৪০) এর যাত্রাবিরতির আবেদন জানানো হয়।
এ আবেদনের প্রেক্ষিতে মহানগর প্রভাতী (৭০৪), মহানগর গোধুলী (৭০৩) ও উপবন (৭৪০) আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির পক্ষে মতামত দেন রেলওয়ের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট /এফ (পূর্ব) কামাল আখতার হোসেন।
নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল জেলাবাসীর পক্ষ হতে রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজ মঙ্গলবার রেলওয়ের সচিব মো.ফাহিমুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন নরসিংদী স্টেশনে ৩ ট্রেনের যাত্রাবিরতির আদেশপত্রে স্বাক্ষর করেছেন।
আরও পড়ুনঃ শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বিনামূল্যে পাওয়া যাবে জলাতঙ্ক ভ্যাক্সিন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.