মোঃ আব্দুস সামাদ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। সোমবার (১৯ মে) সকালে উপজেলার আসাননগর এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয় উপজেলা প্রশাসনের সহযোগিতায়।
সড়ক বিভাগ সূত্রে জানা যায়, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটাই এলাকার অন্তর্গত আসাননগরে মহাসড়কের জমি দখল করে একটি পাকা স্থাপনা নির্মাণ করেছিলেন স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম। তাকে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে সতর্ক করা হলেও তিনি নির্মাণ কার্যক্রম বন্ধ না করায় এই ব্যবস্থা নেওয়া হয়।
শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) এসএম সিরাজুস সালেহীন-এর সহায়তায় পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর, সার্ভেয়ার সোহেল রানা, শৈলকুপা থানার পুলিশ সদস্যবৃন্দ এবং সওজ-এর অন্যান্য কর্মকর্তারা।
সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর বলেন, “মহাসড়কের জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা আইনানুগভাবে উচ্ছেদ করা হয়েছে। এই ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।” তিনি আরও বলেন, “মহাসড়কের সুরক্ষা, নিরাপত্তা এবং চলাচলের সুবিধার্থে যে কেউ যদি সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করেন, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। মহাসড়কের আশপাশে কোনো অবৈধ স্থাপনা তৈরি না করার জন্য আমরা সকলকে অনুরোধ করছি।”
সড়ক ও জনপথ বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করেন, এই ধরনের কার্যক্রম মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করবে।
আরও পড়ুনঃ ঊজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে লালকুড়া জিঞ্জিরাম নদীর কাঠের সেতু ধসে পড়েছে
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.