এসডি সোহেল রানাঃ শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কনস্টেবল/নায়েক
এএসআই (নিঃ)/এসআই (নিঃ) পদমর্যাদার পুলিশ সদস্যদের ০২ দিন মেয়াদী "দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স" এর ২য় ব্যাচের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৯ মে) সকাল ৯:৩০ ঘটিকায় শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সভাপতি হিসেবে উপস্থিত থেকে "দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স" ২য় ব্যাচের শুভ উদ্বোধন করেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম [অতিরিক্ত দায়িত্বে কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুর]।
পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, "দক্ষতা উন্নয়নের মাধ্যমে আপনারা কর্মজীবনে আরও বেশি সাফল্য অর্জন করতে পারবেন। এই প্রশিক্ষণ আপনাদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি, প্রশিক্ষণার্থীদের আন্তরিকতার সাথে প্রশিক্ষণ গ্রহণ ও অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগের আহ্বান জানান।
এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) মোঃ আরজু মিয়া পিপিএম-বার, আরআই পুলিশ লাইন্স মোঃ ইসরাফিল হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ সদর উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.