তানিম আহমেদ নালিতাবাড়ী প্রতিনিধিঃ নালিতাবাড়ী থানা পুলিশ গত ১৪ মে, ২০২৫ তারিখে একটি অভিযান পরিচালনা করে ১৫৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে পোড়াগাও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি গ্রামে মাজম আলী @ ছোট মাজম (৪০) নামের এক ব্যক্তির বাড়িতে এই অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, মাজম আলীর বাড়িতে তল্লাশি করে এই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় মাজম আলী পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহকারী আব্দুল হালিম (৩৪) নামের একজনকে আটক করা হয়েছে। আব্দুল হালিমের বাড়ি নয়াবিল ঘোনাপাড়া গ্রামে, এবং তার পিতার নাম আমিনুল ইসলাম।
এই ঘটনায় নালিতাবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক আব্দুল হালিমকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক মাজম আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.