মোঃ আব্দুস সামাদ, জেলা প্রতিনিধি: ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফজলু খাঁ (৬০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উল্যা-কোলা সড়কের দীঘির পাড় মাদরাসার নিকট এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফজলু খাঁ উপজেলার নাটোপাড়া গ্রামের বাসিন্দা এবং লোকমান খাঁর পুত্র। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা যায়, ফজলু খাঁ কোলা বাজার থেকে উল্যা বাজারের দিকে যাচ্ছিলেন। তিনি দীঘির পাড় মাদরাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত লাটা গাড়ি (স্থানীয়ভাবে যেটিকে পিকআপ বলা হয়) তার মোটরসাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই ফজলু খাঁর মৃত্যু হয় এবং অপর এক আরোহী মারাত্মকভাবে আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) লিটন হোসেন। তিনি জানান, “দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দাবি করেছেন, উল্যা-কোলা সড়কে যানবাহনের বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
আরও পড়ুনঃ এপেক্সিয়ান আরমানের কন্যা তাসনিম চৌধুরী কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম স্থান লাভ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.