মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর : শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ২৪০ পিস কাতান শাড়ী ১৯৭৬ মিটার ভেলভেট গজ কাপড় এবং ১টি কাভার্ড ভ্যান আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১৪মে) ভোরে উপজেলার ঢালুকোনা এলাকা থেকে চৌকিদার টিলা বিওপি'র জোয়ানরা এসব মালামাল আটক করে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, গোপনে সংবাদ পেয়ে চৌকিদার টিলা বিওপি'র ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বিজিবি'র একটি দল অভিযান চালিয়ে ঢালুকোনা এলাকা থেকে ভারতীয় ২৪০ পিস কাতান শাড়ী১৯৭৬ মিটার ভেলভেট গজ কাপড় এবং ১টি কাভার্ড ভ্যান আটক করা হয়।এসময় বিজিবি'র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
জব্দকৃত মালামালের বর্তমান বাজার মুল্য প্রায় ৩৯ লাখ ৮৮ হাজার টাকা।ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন সহ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীদের সনাক্তের চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুনঃ চট্টগ্রামের ২৭ জন শীর্ষ সাংবাদিকসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহবান -বিএমইউজে
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.